গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে টঙ্গী পশ্চিম থানায় পাঁচজন এবং টঙ্গী পূর্ব থানায় একজনকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৩০ আগস্ট) তাঁদের আদালতে পাঠানোর উদ্দেশ্যে গাড়িতে তোলার সময় টঙ্গী পূর্ব থানা চত্বরে অপেক্ষমাণ কয়েকজন সমর্থক প্রকাশ্যে রাজনৈতিক স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, থানা চত্বরের ভেতরেই 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা' বলে স্লোগান দেওয়া হয়। সুরক্ষিত একটি থানা এলাকার ভেতরে এভাবে প্রকাশ্য রাজনৈতিক স্লোগান দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।
ঘটনার সময় উপস্থিত কয়েকজন গণমাধ্যমকর্মী ভিডিও ধারণ করতে গেলে পুলিশ তা মুছে ফেলার তাগিদ দেয় বলে অভিযোগ ওঠে। তবে ভিডিও মুছে দেওয়ার এই দাবির বিষয়টি স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পুলিশি হেফাজতে থাকার পরও থানা চত্বরে এমন ঘটনার সুযোগ কীভাবে তৈরি হলো, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
টঙ্গী পশ্চিম থানায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফারুক (২৮), আলামিন (৩১), সাকিবুল হোসেন (১৯), শিহাব (২৭) এবং মিনহাজ মাসুম (২৮)। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে ফারুক ছাত্রলীগের সদস্য, আলামিন সক্রিয় সদস্য, সাকিবুল ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি এবং মিনহাজ মাসুম গাজীপুর মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য। অপরদিকে, টঙ্গী পূর্ব থানা পুলিশ মরকুন মাস্টারপাড়া এলাকা থেকে মো. মতিন (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে