২৭ জেলায় স্থানীয় সরকার বিভাগে নতুন উপপরিচালক নিয়োগ

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৩:৪৮:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৩:৪৮:২৭ অপরাহ্ন
বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে বদলি করেছে সরকার। রবিবার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যদার এসব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে।

কর্মকর্তাদের আগামী ৩ সেপ্টেম্বর বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় ওইদিন অপরাহ্নে তাদের কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে।

জেলাগুলো হলো- নরসিংদী, টাঙ্গাইল, ঝিনাইদহ, সাতক্ষীরা, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিলেট, হবিগঞ্জ, বরিশাল, ভোলা, পিরোজপুর, চট্টগ্রাম, চাঁদপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, লক্ষ্মীপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :