গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৪:১৬:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৪:১৬:১৯ অপরাহ্ন
রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী সপরিবারে হত্যাকাণ্ডের বিচার, গ্যাস বিদ্যুতের সরবরাহ নিশ্চিত ও দাম কমানো, সারের দাম কমানো, কৃষক হয়রানি বন্ধসহ জনজীবনের সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটি।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১২টায় শহরের ১নং রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে গানাসাস মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড মুরাদ জামান রব্বানী। 

উপস্থিত ছিলেন জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিতা হাসান,  সম্পাদকমন্ডলীর সদস্য রেবতী বর্মন, ছাদেকুল ইসলাম মাস্টার, গোলাম রব্বানী মুসা, তপন কুমার বর্মণ, সুপ্রিয়া দেব, জাহাঙ্গীর আলম প্রমুখ। 

বক্তারা রংপুরে শিক্ষক গণপতি সপরিবারে হত্যা, সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন। তারা গ্যাস বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার দাবি জানান এবং সারের সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে কৃষকদের হয়রানি বন্ধের দাবি জানান।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :