রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডে থাকা আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে মিতু আক্তার নামে হত্যা মামলার এই আসামি কৌশলে পালিয়ে যায়। তিনি তিন দিনের রিমান্ডে ছিলেন।
ওয়ারী বিভাগের এডিসি (ডেমরা জোন) মহসিন মাসুদ বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে থানা হেফাজত থেকে পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি হত্যা মামলায় অভিযুক্ত এক নারী আসামি যাত্রাবাড়ী থানায় রিমান্ডে থাকা অবস্থায় পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেছেন। তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করার ঠিক কিছুক্ষণ আগে আজ সকালে এ ঘটনা ঘটে।
মিতু নামের ওই অভিযুক্ত একটি হত্যা মামলায় গ্রেপ্তার ছিলেন। তাকে খুঁজে বের করতে পুলিশি তল্লাশি চালানো হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে