শরতে স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার ৬ টিপস

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১২:৪৩:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১২:৪৩:৫৯ অপরাহ্ন
শরৎ চলে এসেছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ার কারণে বাতাস শুষ্ক হয়ে যায়। যার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের ত্বক ও চুল। এরকম আবহাওয়ায় চুলের স্বাস্থ্য ভালো রাখা বড় চ্যালেঞ্জ। এছাড়া ধুলা-বালি, দূষণ, ঘাম, বৃষ্টির পানি নানান ঝামেলা তো আছেই।

তাই এ মৌসুমে চুলের স্বাস্থ্য আর স্টাইল-দুটিই বজায় রাখতে প্রয়োজন বাড়তি যত্ন। এই আবহাওয়ায় আপনার লাইফস্টাইলে যোগ করুন এমন কিছু হেয়ার ট্রিটমেন্ট, হেয়ারস্টাইল ও কাট, যা আপনার চুলকে একদম ঝরঝরে স্বাস্থ্যোজ্জ্বল রেখে আপনকে রাখবে প্রাণবন্ত।

আসুন জেনে নেওয়া যাক চুলকে একদম ঝরঝরে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে কী করবেন-

মৌসুম ভেদে হেয়ারকাট
চুলের স্টাইলিংয়ের প্রথম ধাপ শুরু করা উচিৎ একটি উপযুক্ত হেয়ারকাট দিয়ে। দেশি-বিদেশি চুল বিশেষজ্ঞদের মতে, এ মৌসুমে এমনভাবে চুল কাটা উচিত, যা বৃষ্টিতে ভিজলেও কোনো হেয়ার ড্রায়ার ছাড়াই প্রাকৃতিক বাতাসে চটজলদি শুকিয়ে যায়। আপনার চুল যদি লম্বা হয়, তবে চুলে লেয়ার কেটে নিতে পারেন। এটি চুলে বাড়তি ভলিউম যোগ করবে। আবার ​আশির দশকের বব কাট দিতে পারেন। একটু অভিনব ও বোল্ড লুক চাইলে আশির দশকের ক্লাসিক বব কাট সবচেয়ে সুন্দর স্টাইল হবে। স্ট্রেট, কার্লি কিংবা ওয়েভি, সব ধরনের চুলে এ কাটটি মানিয়ে যায় সহজে।

চুলে তেল দিন
চুলে নারিকেল তেল ব্যবহারে প্রোটিন বজায় থাকে। চুলে নিয়মিত প্রোটিনের ব্যবস্থা থাকলে ফাইবার সহজে ভাঙন থেকে রক্ষা পায়। অনেকেই নারিকেল তেল শুধু মাথার তালুতে দিয়ে থাকেন এটা ঠিক নয় মাথার তালুতে নারিকেল তেল দেওয়ার পাশাপাশি পুরো চুলে তেল দিলে চুলের ফাইবার রক্ষা পায়। তেল দিয়ে নিয়মিত চুল ও ত্বক ম্যাসাজ করলে মাথার রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা চুল দ্রুত বাড়াতে সাহায্য করে। চুল ঝরঝরে ও মজবুত করার জন্য তেল দিয়ে ৪-৫ মিনিট ম্যাসাজ করে অন্তত এক ঘণ্টা রেখে শ্যাম্পু কররে নিন। সপ্তাহে অন্তত দুইদিন তেল দিন।

সঠিক পদ্ধতিতে চুল শুকানো
যদি সম্ভব হয় তাহলে প্রাকৃতিক বাতাসে বা ফ্যানের বাতাসে চুল শুকান। যদি বৃষ্টিতে ভিজে যান, তাহলে শুকানোর আগে চুল ধুয়ে নিন। যদি তোয়ালে ব্যবহার করে চুল শুকাতেই হয়, তাহলে মাইক্রোফাইবার তোয়ালে ব্যবহার করুন; কারণ এটি অল্প ব্যবহারে দ্রুত পানি শুষে নেয়। যে কোনো পরিস্থিতিতেই ব্লো-ড্রায়ারের ব্যবহার থেকে বিরত থাকুন কারণ এতে চুল ড্রাই হয়ে যাওয়ার আশঙ্কা থাকে একশভাগ। যদি একান্তই তাড়াহুড়োর মধ্যে ব্লো-ড্রায়ারের ব্যবহার অপরিহার্য হয়ে ওঠে, তাহলে সর্বনিম্ন হিট ব্যবহার করুন।

গভীরভাবে চুল কন্ডিশন করা
এরকম আবহাওয়ায় চুল রুক্ষ হবেই। এই সমস্যা প্রতিরোধে নিয়মিত চুলে ভালো এবং নিরাপদ কন্ডিশনার ব্যবহার করুন। এই সময় বাতাসে আর্দ্রতার কারণে চুলের স্কাল্প অনেক ঘামে এবং অতিরিক্ত তেল নির্গমন করে যার ফলে চুলে সহজে বেশি ধুলো-ময়লা জমে যায়। তাই এই বর্ষায় চুলে নিয়মিত মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। এতে আপনার চুল ও স্কাল্প পরিষ্কার থাকবে।

চুল বাঁধুন স্বস্তিতে
চুলের সঠিক পরিচর্যা এবং সুন্দর ও মানানসই একটি কাটের পর আসে সঠিকভাবে চুল বাঁধার পালা। চুল এমনভাবে বাঁধুন যেন আপনি সারাদিন স্বস্তিতে থাকতে পারেন। পনিটেইল বা খোঁপা করে রাখতে পারেন। এটি এখন যেমন ফ্যাশন ট্রেন্ড তেমনি সব পোশাকের সঙ্গেই মানিয়ে যায়।

​ডায়েটে নজর দিন
স্বাস্থ্যোজ্জ্বল চুলের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সুষম খাদ্যাভ্যাস। এর অর্থ হচ্ছে চা, কফি এবং ক্যাফেইনজাতীয় পানীয়ও উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনুন। কারণ এগুলো আপনাকে ডিহাইড্রেট করতে পারে। যা আপনার চুল পড়ার কারণ হয়ে দাঁড়ায়। এগুলোর বদলে স্বাস্থ্যকর তাজা ফলের জুস, তাজা সবজির এবং দুগ্ধজাতীয় খাবার বেছে নিন। প্রচুর পরিমাণে পানি পান করুন, প্রতিদিন ৮-১০ গ্লাস; যা আপনার ত্বক এবং স্বাস্থ্যকে হাইড্রেটেড রাখবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :