​নেপালে নিরাপদে আছেন অপু বিশ্বাস, ফিরবেন শুক্রবার

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০১:২৮:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০১:২৮:১৩ অপরাহ্ন
সিনেমার শুটিংয়ে বর্তমানে নেপালে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে তিনি নিরাপদে আছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গণমাধ্যমকে তিনি জানান, বর্তমানে দেশটির পোখারায় অবস্থান করছেন এবং নিরাপদে আছেন।

তিনি জানান, আজ গাড়িতে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখান থেকে শুক্রবার ফ্লাইটে দেশে ফেরার চেষ্টা করবেন।

অপু বিশ্বাস বলেন, ‘আমি পোখারায় আছি। যেখানে আছি, নিরাপদে আছি। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার হাইওয়ে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাস্তা ঠিক হতে মাসখানেক সময় লাগতে পারে বলে জানতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের গাড়ি ঠিক করা হয়েছে। আজ কাঠমান্ডু যাব। ফ্লাইটে অনেক চাপ চলছে। কাঠমান্ডু থেকে আগামীকাল শুক্রবার ফ্লাইটে ঢাকা ফিরব।’

নিজের জন্য ভক্তদের চিন্তা না করার অনুরোধ জানিয়ে অপু বলেন, ‘আমার জন্য চিন্তা না করে সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।’

চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে ‘শিকার’ নামের একটি সিনেমার শুটিংয়ে নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস।

এদিকে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে। দেশটির পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বিবিসি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :