মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা শেখ বাদশার মুক্তির দাবিকে কেন্দ্র করে দিনাজপুর কোতোয়ালি থানায় তুমুল সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে থানার সামনে এ সংঘর্ষ শুরু হয়।
শ্রমিক ইউনিয়ন নেতা শেখ বাদশাকে বুধবার (২৬ আগস্ট) রাতে আটক করে পুলিশ। তিনি দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আসন্ন ইউনিয়ন নির্বাচনে তিনি সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী।
বাদশার মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকালে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা কোতোয়ালি থানায় জড়ো হন। একপর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ ত্রিমুখী রূপ নেয়।
এতে এক পুলিশ সদস্যসহ অন্তত সাতজন আহত হন। তবে আহতদের পরিচয় ও তাদের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
সংঘর্ষের পর শ্রমিকদের মধ্যে উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, শেখ বাদশার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। তিনি এসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নবী বলেন, আটক শেখ বাদশাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে শেখ বাদশার মুক্তির দাবিতে দিনাজপুর শহরের বিভিন্ন সড়কে বাস, ট্রাক ও অ্যাম্বুলেন্স রেখে অবরোধ করেছেন শ্রমিকেরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়ে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।