​প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ১১:৪৪:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ১১:৪৪:৪৯ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বসেছেন সরকারদলীয় সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠকটি শুরু হয়।

জানা গেছে, বৈঠকে সংসদের তৃতীয় অধিবেশন, সরকারের বিভিন্ন কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। 

বৈঠকে সংসদ অধিবেশন পরিচালনা ও দলীয় কৌশল নিয়েও আলোচনা হতে পারে।

চলমান বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :