পটুয়াখালীর কলাপাড়ায় 'কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ'-এর নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জি. মো. তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় গণমাধ্যমকর্মী, সমাজ উন্নয়ন সংগঠক, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি নেতৃবৃন্দ এবং মঞ্চের নতুন কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন মঞ্চের কার্যনির্বাহী সদস্য মেজবাহউদ্দিন মাননু এবং সঞ্চালনা করেন এখন টিভির পটুয়াখালী প্রতিনিধি জসিম পারভেজ।
মতবিনিময় সভায় কলাপাড়ার পরিবেশ, জলবায়ু, জনস্বার্থ ও স্থানীয় জনগণের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। নতুন কমিটির সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, পরিবেশ সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন মঞ্চের নবনির্বাচিত সভাপতি মনোয়ারা বেগম, কার্যনির্বাহী সদস্য অমল মুখার্জী, সহ-সভাপতি কবির তালুকদার, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কর্মকার রাজু, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোসাঃ দুলালী।
এছাড়াও আলোচনায় অংশ নেন গণমাধ্যমকর্মী নুরুল ঝুনু কবির, মো. এনামুল হক, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম, সিনিয়র শিক্ষক নুরুল হক, সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন, আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম। এ সময় কলাপাড়ার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক কর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
সভায় কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন কমিটির নেতৃত্বে কলাপাড়ার পরিবেশ, জনস্বার্থ, জলবায়ু ন্যায়বিচার এবং মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় আরও কার্যকর ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে