বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৬:৪৫:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৬:৪৫:৫৫ অপরাহ্ন
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি’র গঠনতন্ত্রের ৭ এর (খ) ৬ ধারা অনুযায়ী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এতে আরও বলা হয়, এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :