ডিএল ফিলিং স্টেশনের কোটি টাকা ডাকাতি; মূল হোতাসহ গ্রেফতার ৩

আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০৪:০০:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৪:০০:৪৫ অপরাহ্ন
রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় মুল হোতা জলিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে মিডিয়া সেন্টারে র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক  উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেফতারের তথ্য দেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া ৪৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

এর আগে এই মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার আসামিরা আড়াই মাস আগে মতিঝিলে ১৭ লাখ টাকা ও ডলার ডাকাতির সঙ্গে জড়িত। এছাড়া, ঘটনার দিন তিন বাইকে ৬ জনসহ মোট ৯ জন ডাকাতির সাথে জড়িত বলেও জানানো হয়।  

ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, নতুন আইনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) কীভাবে কাজ করবে, তা নির্ধারণ করবে সরকার। 

র‍্যাবের মুখপাত্রের দাবি, কাঠামোগত পরিবর্তন হওয়া এসআরবির প্রতিটি সদস্য জবাবদিহিতার মধ্যে থাকবে।
  
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :