আবারও স্বর্ণের দাম বাড়ালো বাজুস

আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০১:০৫:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০১:৩৩:১৪ অপরাহ্ন
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ ৩ হাজার ৮৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। 

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। এর আগে একই দিন সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির সভায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। বুধবার এই দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। অর্থাৎ এক ভরিতে বেড়েছে ৩ হাজার ৮৪৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩০৭ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :