সাড়ে আট ঘণ্টা পর সচল হয়েছে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের যান্ত্রিক ত্রুটি সারানোর পর ওই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (প্রশাসন) সাজ্জাদুর রহমান।
এদিন সকাল ১১টার দিকে মহেশখালীর মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ওই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।
মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মো. সাজ্জাদুর রহমান জানিয়েছেন, সকালে ওই ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর বিদ্যুৎকেন্দ্রের ত্রুটি সারাতে বাংলাদেশি প্রকৌশলীরা কাজ শুরু করেন। সন্ধ্যার দিকে প্রকৌশলীরা বিদ্যুৎকেন্দ্রের মেরামত করার পর বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হয়। সূত্র: বাংলা ট্রিবিউন
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে