​রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পৃথক আরেকটি রিট খারিজ

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৪:৪৫:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৪:৪৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ভোটার হওয়ার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৯ জুলাই) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদন দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল আলম ফুয়াদ। যিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে প্রার্থী ছিলেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল ‍কুদ্দুস কাজল।

এদিকে গত ১৮ আগস্ট বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা আইনজীবী ইউনুছ আলী আকন্দের করা রিট খারিজের আদেশ দেন। পরে সেই আদেশের বিরুদ্ধে আপিল আবেদন জানানো হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :