​কলকাতায় নিহত ৯ জনের পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৩:৩৩:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৩:৩৩:৫২ অপরাহ্ন
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে বুধবার (১৯ আগস্ট) ভোরে অগ্নিকাণ্ডে নয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে স্থানীয় কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে কলকাতা পুলিশ নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেন।

উল্লেখ্য, নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজন একই পরিবারের সদস্য। তবে, বাংলাদেশি বাদে বাকি চারজন নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ।

উপ-হাইকমিশন থেকে নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে আহত আরও ছয়জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার পর থেকেই বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। এ বিষয়ে সহায়তা ও তথ্য দেওয়ার জন্য উপ-হাইকমিশন ইতোমধ্যে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে।

পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সূত্র: বাসস

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

কলকাতায় হোটেলে আগুন: নিহত বাংলাদেশিদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :