নির্মাতা রায়হান রাফীর হাত ধরে ঢালিউডে এবার উঠে আসছে অতিপ্রাকৃত রহস্য ও গোয়েন্দা ঘরানার নতুন গল্প। আসন্ন ‘আন্ধার’ সিনেমায় গোয়েন্দা ‘দেলোয়ার’ চরিত্রে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে সিয়ামের ‘আনঅফিশিয়াল ফার্স্ট লুক’ প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
এর আগে সিনেমাটির অন্য অভিনয়শিল্পী নাজিফা তুষি, আফসানা মিমি, ফররুখ আহমেদ রেহান ও চঞ্চল চৌধুরীর ফার্স্ট লুক প্রকাশ করে দর্শকদের কৌতূহল বাড়িয়েছিলেন রাফী। এবার সেই ধারাবাহিকতায় প্রকাশ্যে এলেন সিনেমাটির নায়ক সিয়াম আহমেদ।
সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ করে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নির্মাতা রায়হান রাফী। চরিত্রটির প্রেক্ষাপট বর্ণনা করে তিনি জানান, “আমি সবসময় আমার সিনেমার নায়কদের আলাদা মানুষ হিসেবে দাঁড় করাতে চেষ্টা করি। এতদিন একেবারে ক্লাসিক হিরো চরিত্র নিয়ে কাজ করা হয়নি। ‘আন্ধার’ আমাকে সেই সুযোগ দিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একজন নায়ক—যে শার্লক হোমস বা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, যার কোনো ব্যক্তিগত লাভ বা প্রতিশোধের নেশা নেই। এমন নিঃস্বার্থ চরিত্রের খোঁজ করতে গিয়েই আমরা সিয়ামকে পেয়েছি।” শুটিং শেষে নির্মাতার উপলব্ধি, ‘দেলোয়ার’ চরিত্রটিতে সিয়াম ছাড়া অন্য কাউকে তিনি কল্পনাই করতে পারেন না।
ফার্স্ট লুক প্রকাশের পর অভিনেতা সিয়াম আহমেদও নিজের সামাজিক মাধ্যমে চরিত্রটি নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছেন। নিজেকে বহুরূপী হিসেবে প্রমাণের এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই তারকা। তিনি বলেন, “একজন অভিনেতার জীবনে মাঝে মাঝে এমন কিছু চরিত্র আসে যেগুলো একইসাথে খুব ডিমান্ডিং এবং ডেলিশিয়াস হয়। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। আমার চরিত্র পেশায় ডিটেকটিভ, কিন্তু রহস্যের এই মায়াজগতে আমার নিজেরও একটা ‘আন্ধার’ জগত আছে।”
‘আন্ধার’ সিনেমার গল্পের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। দেশের জনপ্রিয় দুই ব্যান্ডশিল্পী—অর্থহীনের সাইদুস সালেহীন সুমন এবং ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে অসংখ্য ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনা সংগ্রহ করেছেন। তাদের সেই অভিজ্ঞতা ও সংগৃহীত গল্পের ভিত্তিতেই নির্মিত হয়েছে এই সিনেমা।
ইতোমধ্যে গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে সিনেমাটির সিংহভাগ শুটিং সম্পন্ন হয়েছে। ফার্স্ট লুকগুলো প্রকাশের পর থেকে সাধারণ দর্শকদের মধ্যে সিনেমাটি কবে মুক্তি পাবে তা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে নির্মাতা এখনই মুক্তির তারিখ ঘোষণা করেননি। তিনি জানিয়েছেন, মুক্তির আগে পর্যায়ক্রমে সিনেমাটির পোস্টার, টিজার ও ট্রেলার প্রকাশ করা হবে। আগামী সেপ্টেম্বরে সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে