জন্মদিনের স্মরণ

বাংলার‘মুকুটহীন নবাব’ প্রবীর মিত্র!

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১২:০৮:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১২:০৮:০৮ অপরাহ্ন
১৮ আগস্ট ছিল বরেণ্য চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন। ১৯৪১ সালের এই দিনে তিনি কুমিল্লার চান্দিনায় এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম গোপীন্দ্র নাথ মিত্র, মায়ের নাম অমিয়বালা মিত্র। প্রবীর মিত্রের জন্ম কুমিল্লায় হলেও তিনি বেড়ে ওঠেন রাজধানীর পুরান ঢাকায়। তার অভিনয়ের শুরু স্কুলে পড়াকালে।  

তিনি প্রথম অভিনয় করেন রবীন্দ্রনাথের ‘ডাকঘর’ নাটকের প্রহরী চরিত্রে। আর তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ১৯৬৯ সালে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র এইচ আকবর পরিচালিত ‘জলছবি’। যে চলচ্চিত্রের গল্প ও সংলাপ লিখেছিলেন তারই স্কুলজীবনের বন্ধু এটিএম শামসুজ্জামান। 

এরপর তিনি অভিনয় করেন ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্রে। প্রবীর মিত্র শ্রেষ্ঠ পার্শ¦ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ১৯৮২ সালে। আর তা ‘বড় ভালো লোক ছিল’ চলচ্চিত্রে ট্রাক ড্রাইভার লোকমান চরিত্রে অভিনয়ের জন্য। আর তিনি বাচসাস পুরস্কার লাভ করেন ‘সীমার’ ও ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য। ব্যক্তিজীবনে প্রবীর মিত্র বিয়ে করেন তার দীর্ঘদিনের প্রেমিকা সেলিনা হোসেন অজন্তাকে। এ সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর তার নাম বদলে রাখেন ‘হাসান ইমাম’। 

প্রবীর মিত্র বার্ধক্যজনিত বেশকিছু জটিলতায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ২০২৪ সালের ২২ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ২০২৫ সালের ৫ জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন তার দাফন সম্পন্ন হয় আজিমপুর কবরস্থানে। প্রবীর মিত্র অভিনীত উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হলো- নবাব সিরাজউদ্দৌলা, সৌভাগ্য, আপন মানুষ. শঙ্খচিল, মাটি আমার মা, রসের বাইদানী, মাতৃত্ব, মিলন, বাঁচাও দেশ ইত্যাদি।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :