জানা গেল রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১১:৩৯:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১১:৩৯:২৫ পূর্বাহ্ন
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য দিনক্ষণ জানা গেছে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার ভিত্তিক একটি ওয়েবসাইট এই তথ্য প্রকাশ করেছে।

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার প্রথম রমজান শুরু হতে পারে। আগামী ২৯ শাবান (শনিবার) সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে।

তবে জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, এবার শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং ৭ ফেব্রুয়ারি রোববার শেষ হবে। ফলে এর পরদিন সোমবার থেকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, এবারের রমজান মাসটি ২৯ দিনে শেষ হতে পারে। সেই অনুযায়ী ২০২৭ সালের ৮ মার্চ সোমবার রমজানের শেষ দিন হবে এবং পরদিন ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

প্রসঙ্গত, ১৪৪৮ হিজরি সনের প্রথম দিন নির্ধারণ নিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে কিছুটা পার্থক্য দেখা যায়। কিছু দেশে ১৬ জুন মঙ্গলবার নতুন বছর শুরু হলেও, অন্যান্য দেশে ১৭ জুন বুধবার থেকে হিজরি সন গণনা করা হয়।

সূত্র: জর্ডান নিউজ।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :