দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ৭৫৩ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে ৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, খুলনা বিভাগে ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ২৪ জন এবং সিলেট বিভাগে তিনজন। ঢাকার বিভিন্ন হাসপাতালসহ ঢাকা বিভাগের বাইরে নতুন রোগীও ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় যে তিনজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন, খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরে এবং ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরে একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত দেশে মোট ২৫ হাজার ৬০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ৭৪ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩ হাজার ৭৪৭ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৭৮০ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ—তাদের বয়স ৬ থেকে ১০ বছর, ২১ থেকে ২৫ বছর এবং ২৬ থেকে ৩০ বছরের মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর ডেঙ্গুতে মৃতদের মধ্যে নারী ৫৮ দশমিক ১ শতাংশ এবং পুরুষ ৪১ দশমিক ৯ শতাংশ।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে