পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ ভুসনা জাল বিক্রির দায়ে পুলিন বেপারি নামের এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সময় ২৫ হাজার টাকার অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫ ধারানুসারে এসব দণ্ড কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে এই দন্ড কার্যকর করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক।
একই দিনে উপজেলার পাখিমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৫০ হাজার টাকার ভুসনা চাল পুড়িয়ে ধ্বংস করা হয়। কলাপাড়া থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে