‘সিবিডি অয়েলের’ নামে তরল গাঁজা বিক্রির অভিযোগে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের বিরুদ্ধে মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় রোববার (১৬ আগস্ট) দারাজের পণ্য সরবরাহকারী মোহাম্মদ আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) গ্রেপ্তার আনিসুর রহমান, দারাজের ব্যবস্থাপনা পরিচালকসহ অজ্ঞাতনামা দু-তিনজনকে আসামি করে রাজধানীর বাড্ডা থানায় মামলা করা হয়েছে।
ডিএনসি সূত্রে জানা গেছে, দারাজের ওয়েবসাইটে ‘সিবিডি ওয়েল’ নামের একটি পণ্য বিক্রি করা হচ্ছিল। এ বিষয়ে পাওয়া গোয়েন্দা তথ্য যাচাইয়ে ডিএনসির গোয়েন্দা শাখার সদস্যরা বেশ কয়েকটি পণ্য অর্ডার করেন। পরে ল্যাবে নমুনা পাঠালে ‘সিবিডি ওয়েল’ নামের ওই পণ্যে উচ্চ মাত্রায় গাঁজার তরল উপাদান বা টিএইচসি (টেট্রা হাইড্রো ক্যানাবিনল) পাওয়া যায়।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে