​হাম উপসর্গে আরো ছয় মৃত্যু

আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৩:০৮:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৩:৩৪:১৭ অপরাহ্ন
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৯০৮ জনে দাঁড়িয়েছে। রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী ১ হাজার ১০১ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮০৯ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে প্রায় ১৮ হাজার জনের। 
 
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :