যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টা থেকে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু হয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে।
এর আগে শুক্রবার সকালে পাম্পে ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছিল, ইউনিটটি চালু করতে একদিন সময় লাগতে পারে।
সে সময় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, এই ইউনিটটি চালু করতে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম চলছে। শনিবার এটি চালু করা হবে এবং ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, হঠাৎ করেই শুক্রবার সকালে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ওই ইউনিটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে করে এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল।
তবে, এই কেন্দ্রের ৩ নং ইউনিটটি চালু রয়েছে এবং এই ইউনিট থেকে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আর এই কেন্দ্রের ২ নং ইউনিটটি দীর্ঘ ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন