জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য শনিবার (১৫ আগস্ট) টানা ৮ ঘণ্টা সুনামগঞ্জের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণের কাজ করা হবে। ফলে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা সুনামগঞ্জ বিউবোর আওতাধীন শহর ও শহরতলি এলাকার সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ স্থগিত থাকবে। এই কাজের সুবিধার্থে উল্লেখিত সময়ে সুনামগঞ্জের বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ কর্তৃপক্ষ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন