বৈরী আবহাওয়ার কারণে সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। সাগর উত্তাল থাকায় টার্মিনালে থাকা কার্গো থেকেও গ্যাস সরবরাহ করা যাচ্ছে না এবং কার্গোটিও সরিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল থেকে সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ করা হলেও পরে তা বন্ধ হয়ে যায়। জ্বালানি বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, বর্তমানে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল দিয়ে প্রায় ১৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সামিটের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গ্যাসের সামগ্রিক সরবরাহ আরও কমে গেছে। এতে আগে থেকেই চলমান গ্যাস সংকট নতুন করে আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার জ্বালানি নিয়ে সিপিডির সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, জ্বালানি-বিদ্যুৎ সংকটের ত্বরিত কোনো সমাধান সরকারের হাতে নেই। কয়েকটি এলএনজি অবকাঠামো তৈরি, স্থাপন ও গ্যাস কূপ খননসহ নানা উদ্যোগ বাস্তবায়ন হলে পরিস্থিতির টেকসই উন্নতি হবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে