অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সি কিশোর-কিশোরীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে মেটা। আইন বাস্তবায়নের অংশ হিসেবে ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক প্রতিষ্ঠানটি তাদের প্ল্যাটফর্ম থেকে প্রায় ৭ লাখ ৫৬ হাজার সন্দেহভাজন অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট মুছে ফেলেছে। মেটা জানিয়েছে, তারা আইনি বাধ্যবাধকতা মেনে চলার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে।
অস্ট্রেলিয়া সরকারের নিয়ন্ত্রক সংস্থার সম্ভাব্য কঠোর আইনি পদক্ষেপ ও জরিমানার মুখে বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে টেক জায়ান্টটি। মেটার পাশাপাশি টিকটক, ইউটিউব (গুগল) এবং স্ন্যাপচ্যাটের প্রতিনিধিদের এ বিষয়ে সংসদীয় কমিটির সামনে হাজির হয়ে জবাবদিহি করার কথা রয়েছে।
মেটা জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) অন্যান্য প্রোফাইল ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যে জন্মদিনের শুভেচ্ছা, ক্লাশের তথ্য বা ক্যাপশনের সূত্র ধরে অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট শনাক্ত ও মুছে ফেলার এ প্রক্রিয়া তারা অব্যাহত রাখবে। অস্ট্রেলিয়া সরকারের ই-সেফটি কমিশনার ও ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা যখন নিয়ম অমান্যকারী প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই মেটা এ পরিসংখ্যান প্রকাশ করল।
একটি সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রথম তিন মাসেও ১৬ বছরের কম বয়সি প্রায় ৮০ শতাংশেরও বেশি শিশু-কিশোর কোনো না কোনো উপায়ে সামাজিক মাধ্যম ব্যবহার করে যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে নতুন আইনের প্রস্তাব এনেছে অস্ট্রেলীয় সরকার, যেখানে নিয়ম ভঙ্গকারী টেক কোম্পানিগুলোর সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ করে ৯ কোটি ৯ লাখ অস্ট্রেলিয়ান ডলার, যা প্রায় ছয় কোটি ৯৭ লাখ মার্কিন ডলার করার বিধান রাখা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে আইন কার্যকর হওয়ার ঠিক আগের সময় থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত তারা দুই লাখ ৯৪ হাজার ফেসবুক অ্যাকাউন্ট এবং চার লাখ ৬২ হাজার ইনস্টাগ্রাম নিষ্ক্রিয় করেছে। এর আগে জানুয়ারি মাসে তারা এক লাখ ৭৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট এবং তিন লাখ ৩১ হাজার ইনস্টাগ্রাম সরানোর কথা জানিয়েছিল, যা বর্তমানে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে