প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ‘ভারত সফরসহ অন্যান্য সফর কোনোটাই এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভারত ও বাংলাদেশের প্রধান কথা বললে অনেক সমস্যা সমাধানের সুযোগ থাকে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এদিক থেকে ভারতের উচিত হবে সেই সুযোগের সৎ ব্যবহার করা। যে কোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপক্ষীয় আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ থাকে।
প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর কবে হতে পারে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে জাপান সফর করবেন, সেটার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এটা দুই দেশেরই উপযুক্ত সময়ে নির্ধারিত হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন কাজে এখন ব্যস্ত আছেন। ভারত সফরসহ অন্যান্য সফর কোনোটাই এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি। তবে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে অনেক কিছুই সমাধান হতে পারে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। ভারত সুযোগ কাজে লাগাবে কি না, তা তারা ভেবে দেখতে পারে।
সিঙ্গাপুরে জনশক্তি রফতানির বিষয়ে শামা ওবায়েদ বলেন, সিঙ্গাপুরে জনশক্তি রফতানি করতে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে। সিংগাপুরে এক্সপোর্ট বৃদ্ধি করতে সফল আলোচনা হয়েছে। সিংগাপুরে ওয়েস্ট থেকে জ্বালানি তৈরির প্রজেক্ট পরিদর্শন করে এসেছি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে