​বিটিআরসির নতুন ডিজি মনিরুজ্জামান

আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০২:৫৮:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০২:৫৮:৪০ অপরাহ্ন
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্যমতে, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানকে বিটিআরসির মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। এজন্য তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :