চাঁদপুরের মতলব দক্ষিণে মোবাইল ফোন চুরির সন্দেহে ১৭ বছরের এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। মাথায় গামছা বেঁধে গরম পানি ঢেলে দেওয়ার পাশাপাশি নারিকেল গাছের ডাল দিয়ে কয়েক ঘণ্টা ধরে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা। এ ঘটনায় জড়িত সন্দেহে শফিক প্রধান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শফিক প্রধান (৩৫) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা।
মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, বুধবার (১২ আগস্ট) রাতে শফিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে ওই কিশোরকে মারধর করা হয়।
১৭ বছরের ওই কিশোরকে আহত অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কিশোরের মা অভিযোগ করেন, সকালে তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মোবাইল চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নারিকেল গাছের ডাল দিয়ে পেটানো হয়।
তিনি বলেন, “মাথায় গামছা বেঁধে গরম পানি ঢেলে দেওয়া হয়। কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে তাকে মারধর করা হয়েছে। আমি সামনে দাঁড়িয়ে থাকলেও ছেলেকে তাদের হাত থেকে বাঁচাতে পারিনি।”
তিনি বলেন, তাঁর দুই ছেলে। তারা ঢাকায় কাজ করে। ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে এসেছিল। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
এ ঘটনার খবর পেয়ে বুধবার বিকালে পুলিশ কিশোরের বাড়ি যায়।
মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলায় শফিককে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) আদালতে পাঠানো হবে। জড়িত অন্যদেরও পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে