দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’-তে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন তিনি।
নির্মাতা জানান, প্রথম দিনের দৃশ্যধারণ হবে বিএফডিসিতে। এরপর তিনশ ফিট, পূর্বাচল, পুরান ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে টানা প্রায় ১০ দিন শুটিং হবে।
প্রথম দিন নুসরাত ফারিয়ার সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন অভিনেতা নাসির উদ্দিন খান। নির্মাতার পরিকল্পনা, দর্শকদের জন্য গল্প ও নির্মাণে ভিন্নধর্মী কিছু উপহার দেওয়া।
সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘লাপাত্তা’। এর মধ্য দিয়ে ওটিটিতে নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের।
এদিকে ‘লাপাত্তা’র কাজ শেষ করেই নতুন সিনেমা ‘নিঃস্ব’ নিয়ে ব্যস্ত হবেন নির্মাতা। আগামী অক্টোবরের শেষ দিকে শাকিব খানকে নিয়ে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। তবে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
এর আগে ‘বরবাদ’ ও ‘রাক্ষস’ নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এবার ‘লাপাত্তা’র মাধ্যমে ওটিটিতে নতুন যাত্রা শুরু করছেন তিনি। অন্যদিকে দীর্ঘ বিরতির পর নুসরাত ফারিয়ার প্রত্যাবর্তনও নতুন সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে