​লেবাননে মৃত্যুদণ্ডের বিধান বাতিল, স্বাগত জানাল অ্যামনেস্টি

আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৩:৪৪:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৬ ০৫:২৩:৪৩ অপরাহ্ন
লেবাননের সংসদ মৃত্যুদণ্ডের বিধান বাতিল করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বিলোপের আইনি সিদ্ধান্ত নিল দেশটি। নতুন আইনে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন ও কঠোর সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ১২৮ সদস্যের লেবাননের সংসদে অধিকাংশ আইনপ্রণেতা মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে ভোট দেন। কয়েকটি সংশোধনী যুক্ত করার পর আইনটি অনুমোদন করা হয়। তবে হেজবুল্লাহ-সমর্থিত সংসদীয় জোট এ সিদ্ধান্তের পক্ষে ভোট দেয়নি।

লেবাননের বিচারমন্ত্রী আদেল নাসার এই সিদ্ধান্তকে দেশের জন্য ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।

দেশটিতে ২০০৪ সালের জানুয়ারি থেকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর অনানুষ্ঠানিক স্থগিতাদেশ রয়েছে। অর্থাৎ দুই দশকেরও বেশি সময় ধরে কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। তবে আদালত বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ডের রায় দিয়ে এসেছে। ২০২৫ সালের শেষ নাগাদ দেশটিতে ৮৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি ছিলেন।

মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, দুই দশকের বেশি সময়ের স্থগিতাবস্থাকে এবার স্থায়ী আইনি সুরক্ষায় রূপ দেওয়া হলো।

তবে নতুন আইনে কঠোর সশ্রম কারাদণ্ড কীভাবে কার্যকর হবে, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। দেশটির দীর্ঘ অর্থনৈতিক সংকট, কারাগারে অতিরিক্ত বন্দি এবং অবকাঠামোগত ঘাটতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে সশ্রম কারাদণ্ডও খুব কম কার্যকর হয়েছে।

এদিকে মৃত্যুদণ্ড বাতিলের পাশাপাশি একটি বিতর্কিত সাধারণ ক্ষমা আইন নিয়েও আলোচনা চলছে। তবে সহিংসতায় নিহত সেনা ও নিরাপত্তাকর্মীদের পরিবারের সদস্যরা এর বিরোধিতা করে আসছেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :