ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। জনস্বার্থে এ পদায়ন অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পরিবর্তন আনা হয়।
আদেশ অনুযায়ী, গুলশান বিভাগের এডিসি মো. আল আমিন হোসাইনকে বাড্ডা জোনের এডিসি এবং প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের এডিসি এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক-লালবাগ বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে, এসি জিয়াউল হক শাহকে তেজগাঁও বিভাগের পেট্রোল-মোহাম্মদপুর এবং এসি রাকিবুল হাসান সাকিবকে উত্তরা বিভাগের পেট্রোল-উত্তরা-পূর্বে পদায়ন করা হয়েছে। গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশনে এসি মো. সাইফুল্লাহ, অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩-এ এসি মো. হাবিবুর রহমান এবং লজিস্টিকস বিভাগের অস্ত্রাগারে এসি শাহিবুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে, গত ৬ আগস্টের এক আদেশে তানিয়া সুলতানাকে ট্রাফিক-তেজগাঁও বিভাগের এডিসি পদে বদলির নির্দেশটি বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে