আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেওয়ার সিদ্ধান্তকে দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন বার্তা হিসেবে দেখছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। একই সঙ্গে তিনি বলেছেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করায় বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন।
রোববার (৯ আগস্ট) হাইকোর্টের অ্যানেক্স ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিশির মনির। এ সময় তিনি রাষ্ট্রপতি নির্বাচন এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে কথা বলেন।
শিশির মনির বলেন, গাজী নজরুল ইসলাম বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে তার আইনগত অধিকার রয়েছে।
এদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশকে আইনে পরিণত করতে সরকারের অনুমোদিত নতুন খসড়া নিয়েও সমালোচনা করেন তিনি। তার দাবি, প্রস্তাবিত আইনটি আন্তর্জাতিক মানের তুলনায় পিছিয়ে রয়েছে।
তিনি বলেন, নতুন আইনে গুমের ঘটনার তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট তথ্যভান্ডার সংরক্ষণের দায়িত্বও সরকারের হাতে রাখা হয়েছে। এর ফলে গুমের অভিযোগের কার্যকর তদন্ত এবং তথ্য প্রকাশের ক্ষেত্রে শঙ্কা তৈরি হতে পারে।
শিশির মনির আরও বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একটি স্বাধীন ও কার্যকর তদন্তব্যবস্থা থাকা প্রয়োজন। একই সঙ্গে তথ্য সংরক্ষণ ও প্রকাশের ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে