পটুয়াখালাীর কলাপাড়ায় লোডশেডিং মুক্ত বিদ্যুত সরবরাহ, মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ বাতিল এবং টেকসই সড়ক নির্মানের দাবীতে মানববন্ধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে পৌরশহরের মনোহরীপট্টিতে " নাগরিক উদ্যোগ" কলাপাড়ার আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক প্রভাষক( অব) মো.রফিকুল ইসলাম, প্রগতি পাঠাগারের আহবায়ক ও শিক্ষক আতাজুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাঈন নয়ন, ব্যবসায়ী মো.নিজাম উদ্দিন সহ প্রমূখ নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহ্বায়ক কমরেড নাসির তালুকদার।
বক্তারা বলেন' কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে এখানকার মানুষ বসতভিটা হারিয়েছে, এখনও শতভাগ মানুষ ক্ষতিপূরণ পায়নি। একারণে মানবিক বিবেচনায় কলাপাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের কথা। কিন্তু বর্তমানে অসহনীয় বিদ্যুত বিভ্রাটে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে । আমরা দ্রুত এর প্রতিকার চাই। নইলে সকল গ্রাহকদের সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন