পাঁচ জেলার সড়ক উন্নয়ন ও ব্যবস্থাপনার লক্ষ্যে বগুড়ায় সড়ক জোন চালু হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে শহরের চারমাথা এলাকায় সড়ক জোনের উদ্বোধন করেন সড়ক, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এতে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জের মানুষদের যাতায়াতে ভোগান্তি যেমন কমবে। তেমনি সড়ক ব্যবস্থাপনায় গতি বাড়বে বলে জানিয়েছেন মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেছেন, সড়ক জোন শুধু রাস্তা নির্মাণের জন্য নয়, পাঁচ জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, প্রশস্তকরণ, সংস্কার, রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হবে। এখন এসব কাজ বগুড়া থেকেই পরিচালিত হবে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি। এ ছাড়া সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সড়ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য এতদিন রংপুরে ছুটতে হতো উত্তরাঞ্চলের পাঁচ জেলার সংশ্লিষ্টদের। সেই ভোগান্তি কমাতে বগুড়ায় উদ্বোধন করা হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বগুড়া সড়ক জোন। এতে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জের সড়ক উন্নয়ন ও ব্যবস্থাপনার কাজ এখন বগুড়া থেকেই পরিচালিত হবে।
পরে সড়ক জোন ভবনে বৃক্ষরোপণ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এর আগে বগুড়া শহরের পুননির্মিত ঐতিহ্যবাহী ফতেহ আলী সেতু ও শাকপালা পার্ক উদ্বোধন করেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন