ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি

আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০২:৪২:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০২:৪২:৫৭ অপরাহ্ন
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে। পদটি স্থায়ী এবং নারী-পুরুষ উভয় প্রার্থীই এতে আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী যেকোনো স্থানে।

বয়সসীমা

২০২৬ সালের ২ আগস্ট তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩৭ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির নির্ধারিত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল মাপের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল মাপের স্বাক্ষরের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। একই সঙ্গে অসম্পূর্ণ আবেদনও বাতিল বলে গণ্য হবে।

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

আবেদন ফি

নিয়োগ পরীক্ষার ফি হিসেবে ১ হাজার টাকা দিতে হবে। অনলাইনের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে এবং তা অফেরতযোগ্য। আবেদন সম্পন্ন করার পর নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে।

আবেদন শুরু: ২ আগস্ট ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২৬, বিকেল ৫টা

পদ: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ৭টি

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থী: নারী ও পুরুষ

বয়স: ১৮–৩২ বছর; বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৭ বছর

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদন ফি: ১,০০০ টাকা

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :