পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আমিরাতে ছুটি ঘোষণা

আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০২:২৮:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০২:২৮:০৫ অপরাহ্ন
সংযুক্ত আরব আমিরাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী শুক্রবার (২৮ আগস্ট) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন দেশটির ফেডারেল সরকার ও বেসরকারি খাতের কর্মীরা বেতনসহ ছুটি পাবেন বলে জানিয়েছে আমিরাত সরকারের মিডিয়া অফিস।

এদিকে, শুক্রবার ঈদে মিলাদুন্নবীর ছুটি হওয়ায় পরের দুদিন শনি ও রবিবার (২৯-৩০ আগস্ট) সাপ্তাহিক ছুটি পাবেন দেশটির সরকারি চাকরিজীবীরা। এর ফলে ২৮ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ছুটি শেষে সোমবার (৩১ আগস্ট) থেকে কর্মস্থলে ফিরতে হবে।
 
হিজরি বর্ষের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ এই দিনটি পালিত হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন দেশে কোরআন তিলাওয়াত, ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :