নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় গরুবাহী ভুটভুটি ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন গরু ব্যবসায়ী আব্দুর রহমান, আক্কাছ আলী ও তার বড় ভাই জাহাঙ্গীর আলমের বাড়ি বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী আব্দুর রহমানের মৃত্যু হয়।
এসময় গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্কাস আলী নামে আরেক গরু ব্যবসায়ী নিহত।
পরে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে জাহাঙ্গীর আলম নামে আরও এক গরুর ব্যবসায়ীর মৃত্যু হয়।
তবে দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি উদ্ধারের পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় হাইওয়ে পুলিশ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন