সুনামগঞ্জে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ১০:৫৯:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ১০:৫৯:৪৪ পূর্বাহ্ন
জরুরি উন্নয়নকাজের জন্য আজ টানা ৯ ঘণ্টা সুনামগঞ্জের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। শুক্রবার (৭ আগস্ট) সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্ট থেকে হাছনরাজা তোরণ পর্যন্ত ৪ লেনে উন্নতিকরণ কাজের অংশ হিসেবে শনিবার সড়ক ও জনপদ বিভাগের সামনের ১১ কেভি থানা ও ১১ কেভি আমবাড়ি ফিডার স্থানান্তর করা হবে। ফলে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা সুনামগঞ্জের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এই এলাকাগুলো হলো- থানা ফিডারের আওতাধীন পিটিআই স্কুল এরিয়া, আমপাড়া, জামতলা, পুরাতন বাস স্ট্যান্ড, সোমপাড়া, আরপিন নগর (আংশিক), মুক্তার পাড়া, পৌরবিপনি, কালীবাড়ী, বালুর মাঠ, উকিলপাড়া, কাজির পয়েন্ট, প্রিয়াঙ্গ মার্কেট এলাকা ও এসপি বাংলো এলাকা।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :