জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাতে পৌর ছাত্রদলের ৬নং ওয়ার্ডের সভাপতি পদ প্রত্যাশী ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। মামলার পর বুধবার রাতে এজাহারভুক্ত তরিক শেখ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।
মামলায় টুঙ্গিপাড়া উপজেলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহান ও শাহিন বিশ্বাস কালুসহ ৩৫ জনের নাম উল্লেখ করে আরও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়া শিশু পার্কের সামনে নির্মিত ‘৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে থানায় মামলা করেছে ইমন ইসলাম (২২) নামের এক ব্যক্তি। মামলার পর বুধবার রাতে তরিক শেখ নামের ৩৩নং আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণ নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পরে ওইদিন ও রোববার (২ আগস্ট) রাতে ওই তোরণে দুবার আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তোরণের নিচের অংশের দুপাশ পুড়ে যায়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে