ফের শুরু হচ্ছে ডিপিডিসির এমডি নিয়োগ প্রক্রিয়া

আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ১২:০০:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ১২:০০:৪৫ অপরাহ্ন
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় পুনরায় নিয়োগ কার্যক্রম শুরু নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (৪ আগস্ট) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মো. নাজমুল হামিদ রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.-এর ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি বিধায় পুনরায় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ কার্যক্রম শুরু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে, অফিস আদেশটি জারির পর বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকেই প্রকৌশলীরা ডিপিডিসির প্রধান কার্যালয়ে ভিড় করেন। তাদের মাঝে ইতিবাচক মনোভাব দেখা গেছে। বেশ কয়েকজন শীর্ষ প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন,  মেধা ও যোগ্যতাসম্পন্ন অনেক প্রকৌশলী রয়েছেন আমাদের সংস্থায়। এমডি নিয়োগের প্রক্রিয়াটি নতুন করে শুরুর সিদ্ধান্ত হওয়ায় মেধাবী প্রকৌশলীরা এখন প্রতিযোগিতায় আসতে পারবেন। তাঁরা আশা করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার মেধাবীদের মূল্যায়ন করবে। যোগ্য ব্যক্তি ডিপিডিসির শীর্ষপদে বসলে বিদ্যুৎ খাতে ইতিবাচক অগ্রগতি পরিলক্ষিত হবে এবং গ্রাহকসেবার মানও অনেক বৃদ্ধি পাবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​ঝুলে যেতে পারে ডিপিডিসির এমডি নিয়োগ!
এমডি নিয়োগের বৈধতা নিয়ে আইনি নোটিশ
​নতুন এমডি পেল ডিপিডিসি
উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষায় ডিপিডিসির এমডি নিয়োগ
এমডি পদপ্রার্থী সাব্বির আহমেদকে নিয়ে আলোচনার ঝড়!
কে হচ্ছেন ডিপিডিসির এমডি?
বিদ্যমান মানদণ্ডেই এমডি নিয়োগ!
​এমডি নিয়োগের সার্কুলার ঘিরে ডিপিডিসিতে ক্ষোভ
ঝুলে আছে এমডি নিয়োগের মানদণ্ড সংশোধনী!
​শীঘ্রই এমডি পদে নিয়োগের মানদণ্ডে সংশোধনী : বিদ্যুৎ উপদেষ্টা
​বিদ্যুৎ ও জ্বালানি খাতের নেতৃত্ব দেবেন প্রকৌশলীরাই
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :