রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৪ জন।
বুধবার (৫ আগস্ট) ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) মধ্যরাতের পর কিয়েভ ও আশপাশের এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। হামলায় আবাসিক ভবন, গুদাম, রেলপথের অবকাঠামোসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় আগুনও ছড়িয়ে পড়ে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান এখনও চলছে। ফলে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউক্রেনের সামরিক প্রশাসনের দাবি, রাশিয়ার এ হামলার লক্ষ্য ছিল বেসামরিক মানুষ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক ও প্রতিরক্ষা-সংশ্লিষ্ট স্থাপনা। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এ পরিস্থিতিতে দেশটি মিত্র দেশগুলোর কাছে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়ে আসছে।
তথ্যসূত্র: বিবিসি
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে