কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এফবি মিম নামের একটি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাতদল ট্রলারের জেলেদের মারধর করে মাছ, জাল, জ্বালানি, নগদ টাকা, মোবাইলসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এসময় ডাকাতের মারধরে ১২ জেলে আহত হন। এর মধ্যে মাঝি আইয়ুব আলী হোসেন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) ভোর আনুমানিক পাঁচটার দিকে ডাকাতদল ট্রলারটিতে হানা দেয়। কুয়াকাটা থেকে আনুমানিক ১২০ কিলোমিটার গভীর সাগরবক্ষে বয়াবাতি এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। আহতদের কলাপাড়া ও কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। মাঝি আইয়ুবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আইয়ুব মাঝি ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা এলাকার আবুল কালামের ছেলে।
ট্রলারে থাকা জেলে ইব্রাহীম জানান, মাছ নিয়ে তারা কিনারে ফিরছিলেন। এ সময় দুটি কালো পতাকা টানানো একটা হলুদ রঙের ট্রলারে থাকা প্রায় ২৫ জনের সশস্ত্র একদল ডাকাত তাদের ট্রলার ঘিরে ফেলে। ট্রলারে থাকা ১৬ জন জেলের মধ্যে ১২ জনকেই বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। পরে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করা হয়। মারধর করে ট্রলারে থাকা মাছ, জাল, ডিজেল, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
কোস্টগার্ড নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার শহীদুল্লাহ জানান, খবরটি তারা এখনও জানেন না। তিনি অভিযানে রয়েছেন বলে জানান।
পায়রা বন্দর নৌ পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ নয়ন কারকুন জানান, খবরটি কেবল জেনেছেন। খোঁজখবর নেয়া হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে