বিদ্যুতের অতিরিক্ত বিল থেকে বাঁচার উপায় দেখালেন তথ্য উপদেষ্টা

আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ১২:৫৯:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০১:৩৫:২৬ অপরাহ্ন
বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল নিয়ে ঢালাও অভিযোগ না করে সুনির্দিষ্ট তথ্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, অতিরিক্ত বিলের বিষয়ে কোনও নাগরিকের অভিযোগ থাকলে প্রথমে নিকটস্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো উচিত। অভিযোগ জমা দিতে গিয়ে কর্তৃপক্ষ তা গ্রহণ না করলে কিংবা প্রতিকার না পাওয়া গেলে সেই বিষয়টিও সুনির্দিষ্টভাবে জানাতে হবে।

ডা. জাহেদ উর রহমান বলেন, অতিরিক্ত বিল নিয়ে কারও অভিযোগ থাকলে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। এর আগেও এ ধরনের অভিযোগ এসেছে। সেগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। জ্বালানি মন্ত্রণালয় অতিরিক্ত বিলসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে আগ্রহী।

তথ্য উপদেষ্টা বলেন, অতিরিক্ত বিলের অভিযোগ ঢালাওভাবে না করে কোথায়, কী ধরনের সমস্যা হয়েছে, তা নির্দিষ্টভাবে জানাতে হবে। অভিযোগ করতে গিয়ে কেউ ব্যর্থ হলে অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ গ্রহণ না করলে সেটিও আমাদের জানাতে পারেন।

তিনি আরও বলেন, নাগরিকদের অভিযোগের যথাযথ প্রতিকার নিশ্চিত করতে জ্বালানি মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করতে চায়। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :