আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ১১:২৩:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ১১:২৩:৪০ পূর্বাহ্ন
বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য গোপালগঞ্জের কয়েকটি এলাকায় মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝড়-বৃষ্টিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ও বিদ্যুৎ বিভ্রাট এড়াতে মঙ্গলবার বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটা হবে। এ জন্য গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দপ্তরের আওতায় ১১কেভি ভার্সিটি ফিডারের কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
 
এলাকাগুলো হলো- গোবরা, নীলার মাঠ, সোনাকুর, ইউনিভার্সিটি ক্যাম্পাস,  চর সোনাকুর, সার গোডাউন, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চাপাইল ব্রিজের আশেপাশের এলাকা।

তবে কাজ শেষ হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের আগে বা পরে চালু হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :