সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পর্শে দুই কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) সন্ধ্যার দিকে পানিতে মরদেহ ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তারা হলেন- ৪ নম্বর শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও (শান্তিনগর) গ্রামের কিশোর জিল্লু মিয়া (১৪) ও সাকিল মিয়া (১৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জিল্লু মিয়া ও সাকিল মিয়া দুপুরে বাড়ির পাশে গোসল করতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগে মারা যায়। তারা বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে পানিতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে আত্মীয়-স্বজনরা শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওমর ফারুক বলেন, দুই কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তারপরও পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করি।
কান্দিগাঁও গ্রামের বাসিন্দা ও শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, দুই কিশোরই গোসল করতে পানিতে নামলে বিদ্যুৎস্পর্শে মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
শাল্লা থানার ওসি শওকত জামিল বলেন, বিদ্যুতের তারের সঙ্গে লেগে দুই কিশোর মারা যায়। তাদের অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়। পাশাপাশি থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন