মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা অন্য যেকোনো অননুমোদিত হর্ন ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা দেয় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধি অনুযায়ী অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বা উদ্ধারকাজে ব্যবহৃত গাড়ি এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বিভিন্ন সুরের বহুমুখী হর্ন কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টি করে এমন হর্ন বা যন্ত্র স্থাপন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
বিআরটিএ আরও জানায়, এ ধরনের অননুমোদিত হর্ন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পাশাপাশি এগুলো চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। সম্প্রতি কিছু মোটরযানে হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, যা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
এই পরিস্থিতিতে জরুরি সেবার গাড়ি ছাড়া অন্য সব ধরনের মোটরযানে হাইড্রোলিক হর্ন বা বিকট শব্দ সৃষ্টিকারী অননুমোদিত যন্ত্র স্থাপন ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে