অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের তহসিলদারসহ সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বহিষ্কার করেছেন জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া।
সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে যান দুই ইউনিয়ন ভূমি অফিসে। এ সময় সেবা প্রত্যাশীরা তার কাছে নানা অভিযোগ করেন। এ সময় অনিয়মের অভিযোগে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার ওয়াজেদ আলী খানসহ চারজনকে সাময়িক বরখাস্ত করেন।
পরে জেলা প্রশাসক সফিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। সেখানেও অনিয়মের অভিযোগে তহশিলদারকে সতর্ক করেন।
এদিকে, কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্তের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে ‘গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে’ এমন দাবি ছড়িয়ে পড়ে। যদিও এ তথ্যটি সঠিক নয়। শুধু ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।
সেবাপ্রার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে কাশিমপুর ভূমি অফিসে বিভিন্ন কাজে অতিরিক্ত অর্থ দাবি, দালালের দৌরাত্ম্য এবং ফাইল নিষ্পত্তিতে অস্বাভাবিক বিলম্বের অভিযোগ ছিল। অনেকেই অভিযোগ করেও প্রতিকার পাননি। প্রশাসনের এ পদক্ষেপকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভূমি সেবায় স্থায়ীভাবে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান তারা।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন