​ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৭

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০৬:০৩:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০৬:০৩:০৪ অপরাহ্ন
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৭ জন ডেঙ্গু রোগী।  

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তির তথ্যমতে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় যে ৩ জন মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১ জন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ১ জন রয়েছেন।  

একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হওয়া ৪৬৭ জন রোগীর মধ্যে: ঢাকা উত্তর সিটি করপোরেশনে- ৭০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে- ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে- ৬৯ জন, বরিশাল বিভাগে- ৮০ জন, খুলনা বিভাগে- ৬২ জন, রাজশাহী বিভাগে- ৩২ জন, ময়মনসিংহ বিভাগে- ২১ জন, রংপুর বিভাগে- ২০ জন, সিলেট বিভাগে- ৩ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালগুলো থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৮৩ জন ডেঙ্গু রোগী।  

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বৃস্পতিবার (৩০ জুলাই) পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ১৫৭ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯৩৫ জন। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন সর্বমোট ৫৩ জন।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত কেবল এই এক মাসেই আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৩ জন এবং মারা গেছেন ৩৫ জন, যা চলতি বছরে এক মাসে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড।  

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :