ক্লিনিকে চাকরি থেকে যুক্তরাষ্ট্রে পিএইচডি

নীলা রাখাইন: সংগ্রাম আর অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ০২:১৫:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ০২:১৮:২৫ অপরাহ্ন
কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন সংগ্রাম আর অধ্যবসায়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন। এর মধ্যে পাঁচ বছরের পূর্ণ বৃত্তি নিয়ে তিনি ক্লেমসন ইউনিভার্সিটিতে ‘টিচিং অ্যান্ড লার্নিং’ বিষয়ে গবেষণা করবেন। আগামী ১ আগস্ট তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে।

নীলার শিক্ষাজীবনের পথ মোটেও সহজ ছিল না। কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করলেও আর্থিক সংকটের কারণে ভর্তি কোচিং করার সুযোগ পাননি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় তিনি একটি প্যাথলজি ক্লিনিকে চাকরি করে নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন।

দরজি বাবা মংফ্রুথেন রাখাইনের চার সদস্যের পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। সীমিত সামর্থ্যের মধ্যেও মেয়ের শিক্ষার প্রতি পরিবারের সমর্থন ছিল, আর নীলার ছিল নিজের স্বপ্নের প্রতি অটল বিশ্বাস।

সংগ্রামের দিনগুলোর কথা স্মরণ করে নীলা বলেন, ছোটবেলা থেকেই তাকে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে। এমনকি এক আত্মীয় তার মাকে বলেছিলেন, মেয়েকে এত পড়াশোনা করিয়ে লাভ নেই, শেষ পর্যন্ত তো সংসারই করতে হবে। তবে এসব কথায় ভেঙে না পড়ে তিনি বিশ্বাস করেছেন, মানুষের জবাব কথায় নয়, কাজে দিতে হয়। সেই বিশ্বাসই তাকে আজকের এই সাফল্যের পথে এগিয়ে নিয়ে এসেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :